Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩০, ২০২৩ , ১০:৪৭ পূর্বাহ্ণ

র‌্যাব-১০ এর অভিযানে বংশাল এলাকা হতে ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : গতকাল ২৮ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার বংশাল থানাধীন ফুলবাড়িয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মেহেদী হাসান মারুফ (১৯), ২। মোঃ অভি (২৭) ও ৩। মোঃ জাহাঙ্গীর আলম (২২) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু, ১টি এন্টিকাটার ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজকালের কন্ঠ /শ্বেতা

প্রিন্ট করুন