Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৩ , ৬:২৭ অপরাহ্ণ

ছাগলনাইয়া থানা পুলিশ ০৬ বোতল বিয়ার সহ ০১ জন আসামী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

বিশেষ প্রতিনিধি ফেনী : ২৮-০১-২৩ ইং রোজ শনিবার ছাগলনাইয়া থানা এলাকায় বিভিন্ন জাগায় অভিযান পরিচালনা করে ০৬ বোতল বিয়ার সহ ০১ জন আসামী গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানাযায়, ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), থোয়াই অং প্রু মারমা (অতিরিক্ত দায়িত্বে ছাগলনাইয়া সার্কেল), ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় এর সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহম্মেদ এর সার্বিক দিক-নিদের্শনায় এসআই মোঃ মহিম উদ্দিন, এএসআই মোঃ সুলতান মাহবুব. এএসআই আতাউর রহমান, এএসআই নিজাম উদ্দিন সঙ্গীয় অফিসার সহ এই অভিযান পরিচালনা করেন।

ছাগলনাইয়া থানার আব্দুল কাইয়ুম মোল্লা বাড়ীর মৃত রুহুল আমিন এর ছেলে মোঃ ইলিয়াস ৩২ কে গ্রেফতার করে আদালতে পেরন করা হয়।

প্রিন্ট করুন