বাগেরহাট প্রতিনিধি : ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রাকিবউদ্দিন পান্নুর উপর হামলারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ পালন করেছে বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকরা।
বুধবার (৮ জানুয়ারী) সকাল ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট এম ডি মোজাফ্ফার হোসেন, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি এবি এম মোশারেফ হুসাইন, এ্যাডভোকেট শাহ আলম টুকু, আহসানুল করিম, সাবেক সাধারন সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, এম আকবার টুটুল, জাতীয় সাংবাদিক সংস্থার সভপিতি এম হেদায়েত হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা, পেশাগত দায়িত্ব পালনের সময় ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রাকিবউদ্দিন পান্নু’র উপর হামলাকারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানান এবং গনমাধ্যম কর্মীদের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানিয়েছেন বাগেরহাটের কর্মরত সাংবাদিকরা।
আজকালের কন্ঠ /সওকাত /মিজান