Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৯, ২০২০ , ১০:১০ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ বাদল হোসেন পটুয়াখালী প্রতিনিধি : যথাযথ মর্যাদা ও বর্ণিল আয়োজনে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ জানুয়ারী সকাল ১০টায় জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মন্নান, যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের প্রতিনিধিবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ১০ জানুয়ারী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের বিভিন্ন কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আজকালের কন্ঠ /মিজান

প্রিন্ট করুন