ওবায়দুল হক খানঃ আগামিকাল ৮ জানুয়ারী দুপুর আড়াই টায় ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গনে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগ ময়মনসিংহের গর্ব ময়মনসিংহের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এ কে এম আফজালুর রহমান বাবুকে গন- সংবর্ধনা দেয়া হবে।
জনাব এ কে এম আফজালুর রহমান বাবুর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি এলাকায় সর্বস্তরের সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। দল মত নির্বিশেষ তিনি সকলের প্রিয় মানুস হিসেবে অবস্থান করে নিতে পেরেছেন। জনাব আফজাল বাবু ঢাকা ছাত্রলীগে সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, প্রচার সম্পাদক, সর্বপরি সহ সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ছিলেন।
আজকালের কন্ঠ /মিজান