Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৬, ২০২৩ , ৫:২৯ অপরাহ্ণ

দুবাইয়ের আজমানে ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান এ দেশীয় ঐতিহ্যবাহী এবং পাশ্চাত্য পোশাকের ফ্যাশন শো এর মাধ্যমে “রুকাইয়াইসমাত ফ্যাশন ব্র্যান্ড”আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আজমানে গত ১৫ই জানুয়ারি সন্ধ্যায় জাকজমক ভাবে অনুষ্ঠিত হয় ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। দ্বিতীয়বারের মতো এই আয়োজনে অংশ নেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।

এরমধ্যে আছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, পরিচালক রায়হান রাফি।
প্রবাসে বসবাসরত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই উদ্যোগ।শান্তা জাহান এর উপস্থাপনায় এই জমকালো পারফরম্যান্সের ওই অনুষ্ঠানে আরও অংশ নেন গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ।
দুবাইয়ে অনুষ্ঠানটি আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যান প্রপার্টিজের ফাউন্ডার জাহিদ হোসেন।
এই অনুষ্ঠানে “বেষ্ট ফ্যাশন ব্র্যান্ড” হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড “রুকাইয়াইসমাত ফ্যাশন”।

এই অনুষ্ঠানে দেশীয় ঐতিহ্যবাহী এবং পাশ্চাত্য পোশাকের ফ্যাশন শো পরিচালনা এবং পরিবেশন করেন রুকাইয়া ইসমাত এর ফ্যাশন ব্র্যান্ড। এই ফ্যাশন শো এর মাধ্যমে “রুকাইয়াইসমাত ফ্যাশন ব্র্যান্ড” হিসেবে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে যাত্রা শুরু করল।
রুকাইয়া ইসমাত দেশের বিভিন্ন বড় বড় ফ্যাশন শো পরিচালনা করে থাকেন । এবং রুকাইয়া ইসমাত ফ্যাশন নামে ঢাকার বিভিন্ন শপিংমল এ শোরুম ও রয়েছে।

সম্প্রতি দুবাইতে তাদের শো-রুম খোলার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন, এই বছরের মাঝামাঝি সময়ে তাদের দুবাই শো-রুমটি উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেছেন।

ফ্যাশন উদ্যোক্তা, সমাজকর্মী ও সাংবাদিক এই তিন পেশাগত পরিচয়ের অধিকারী রুকাইয়া ইসমাত সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। স্বপ্নপূরণে তাকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। সেই সংগ্রামের স্বীকৃতিও পেয়েছেন; এ বছর ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল অন্যতম উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন রুকাইয়া।
দেশীয় জামদানি ও তাঁতের শাড়ি দিয়ে নিজের ফ্যাশন হাউজ সাজানোর পরিকল্পনা করেন। ঐতিহ্যবাহী দেশীয় পোশাকের সঙ্গে তিনি যুক্ত করতে চেয়েছিলেন আধুনিক নকশার কাজ। সে অনুযায়ীই তৈরি করতে থাকেন নিজস্ব নান্দনিক নকশার পোশাক। প্রশংসাও পাচ্ছেন।

এরই ফলপ্রসু হিসেবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ সিজন-২ তে পেয়েছেন “বেষ্ট ফ্যাশন ব্র্যান্ড অ্যাওয়ার্ড।
এ বিষয়ে ‘রিয়েল হিরোস এক্সপো এন্ড কমিউনিকেশনস’-এর ফাউন্ডার মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবছর প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকে অনেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
তিনি বলেন, অবৈধভাবে টাকা না পাঠিয়ে বা হুন্ডির দারস্থ না হয়ে যারা সরাসরি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন, যার ফলে বাংলাদেশ সরকার লাভবান হচ্ছে- তেমন মানুষকে দেয়া হয় এই সম্মাননা। এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেয়া হয়।

১৫ জানুয়ারির এ অনুষ্ঠানে অংশ নিয়ে শাকিব খান বলেন, যারা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে তাদের সম্মানিত করতে পেরে আমরা সত্যিয়ই গর্বিত বোধ করছি।
এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ইলিয়াস কাঞ্চন বলেন, দেশ ও দেশের মানুষের জন্য যারা কাজ করে তাদের হাতে এই অ্যাওয়ার্ড দিতে পেরে আমরা খুবই আনন্দিত। বিশ্ব দরবারে কাজকে তুলে ধরার জন্য ফ্রন্টলাইন ফাইটার্সদের জন্য এটি বিরাট সুযোগ। আমিসহ একঝাঁক তারকা আছেন এই অনুষ্ঠানে। আমি নিজেও এই অ্যাওয়ার্ডে নমিনেটেড।

প্রিন্ট করুন