Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৫, ২০২০ , ১২:৪০ পূর্বাহ্ণ

লালবাগের রাজনীতিতে আওয়ামী লীগের শক্ত অবস্থানে: মানিক

লেখকঃ আজকালের কণ্ঠ

মিজানুর রহমান : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাসিবুর রহমান মানিক আবারও দলের মনোনয়ন পাওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে গণজোয়ার ।
এ খবর প্রকাশের পর পুরো এলাকায় চলছে আনন্দের বন্যা ও মিষ্টি বিতরণ। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। সবাই তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।
ইতোমধ্যে এলাকার মুরব্বি ও তরুণদের সঙ্গে নিয়ে নির্বাচনী মাঠের পরিকল্পনা শুরু করেছেন ২৬ নং ওয়ার্ডের এ জনপ্রতিনিধি। এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে কাজ করেছেন হাসিবুর রহমান মানিক।

যার কারণে এলাকার মানুষ আজ তার সুফল পাচ্ছে। ভোগ করছে উন্নয়নের ছোঁয়া। নানামুখী উন্নয়নের কারণে পাল্টে গেছে ২৬ নং ওয়ার্ডের দৃশ্যপট।
এ কারণে আবারও বিপুল ভোটের ব্যবধানে জয়ের আশা হাসিবুর রহমান মানিকের। এলাকার সাধারণ মানুষও মনে করেন তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন। সর্ব সাধারনের সমর্থনের কারণে জনপ্রিয়তায় তিনি এগিয়ে রয়েছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ আরও গতি পেয়েছে। সব এলাকাতেই এখন চলছে নির্বাচনী হাওয়া।

নির্বাচনী প্রস্তুতিমূলক সভা-সমাবেশের পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে গণসংযাগ ও মতবিনিময়, দলীয় ও সামাজিক কর্মসূচিগুলোতে গুরুত্বপূর্ণ সময় পার করছেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই দুই সিটিতে ভোটগ্রহণ চলবে।

পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

আজকালের কন্ঠ /মিজান

প্রিন্ট করুন