Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৪, ২০২০ , ১১:১১ অপরাহ্ণ

উত্তরাঞ্চলের শীতার্তদের মাঝে শীঘ্রই কম্বল বিতরন করবে স্বেচ্ছাসেবক লীগ

লেখকঃ আজকালের কণ্ঠ

ওবায়দুল হক খান : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে শীঘ্রই কেন্দ্রীয় ভাবে দেশের উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, পঞ্চগ্রাম, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও জেলার অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হবে। স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ কথা জানিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের যে সব কেন্দ্রীয় নেতাদের গ্রামের বাড়ী উত্তর অঞ্চলে তাদেরকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে বরিশাল মহ নগরীর অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হবে বলে জানিয়েছেন।

আজকালের কন্ঠ /মিজান

প্রিন্ট করুন