Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২১, ২০২৩ , ১:৫৫ অপরাহ্ণ

মহিপুরে ৭ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

আল-আমিন মহিপুর থানা প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ৭কেজি গাঁজাসহ শানু গাজী (৪৭) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারী) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের এর নির্দেশে, এসআই রায়েজিদ এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে লতাচাপলী ইউপির আলিপুর থ্রি পয়েন্ট এলাকায় তার নিজ বসতঘরের পরিত্যক্ত রান্নাঘরের পাশে মাটিখুড়ে লোহার ড্রামে রাখা ৭কেজি গাজাসহ তাকে আটক করা হয়।

এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯’শত টাকাও উদ্ধার করে পুলিশ। আটককৃত শানু গাজী লতাচাপলী ইউপির আলিপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে।

স্হানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শানু চা বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে আলীপুর থ্রি পয়েন্ট ও সাগরকন্যা কুয়াকাটা সহ মহিপুর থানার বিভিন্ন পয়েন্ট রমরমা ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শানুর নিজ বাড়ির রান্না ঘরের মাটি খুঁড়ে ড্রামভর্তি ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার রয়েছে বলে পুলিশ জানায়। এছাড়াও মাদক বিক্রির কিছু নগদ অর্থ পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এছাড়া তাকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

প্রিন্ট করুন