Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩, ২০২০ , ১২:০৩ পূর্বাহ্ণ

কোনাবাড়ীশাহীন ক্যাডেট একাডেমী স্কুলের অভাবনীয় সাফল্য

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজিপুর প্রতিনিধি : গাজীপুর সিটির কোনাবাড়ি থানার জরুন এলাকায় অবস্থিত কোনাবাড়ীশাহীন ক্যাডেট একাডেমি (জরুন শাখা) এ বছর সাফল্যের শীর্ষে। কোনাবাড়ীশাহীন ক্যাডেট একাডেমী ২০১৯ শিক্ষাবর্ষে কোনাবাড়ী থানায় অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। জে,এস,সিতে ২৩ জন পরীক্ষার্থীর মধ্য ৫ জন গোল্ডেন এ প্লাস। পি,এস,সিতে ৩৪ জনের মধ্যে ৩১ জন গোল্ডেন এ প্লাস পেয়ে শতভাগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েএ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। কোনাবাড়ীশাহীন ক্যাডেট একাডেমির পরিচালক রেজাউল সরদার জানান কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমী এর সকল শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ এবং অভিজ্ঞ সৃজনশীল পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠ দান করানো হয়। বাংলা ও ইংরেজি বর্ণমালা এবং সংখ্যা সঠিক নিয়মে লিখতে ও বলতে শিখানো হয় হাতের লেখা সুন্দর ও নির্ভুল করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। মাল্টিমিডিয়া ক্লাস সহ অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এর মাধ্যমে পাঠদান করানো হয়। ছাত্র-ছাত্রীদের স্কুল ভীতি দূরীকরণের মাধ্যমে ১০০% উপস্থিতি নিশ্চিত করানো হয়। অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ সহ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক চিকিৎসার ও ব্যবস্থা রয়েছে।ছাত্র-ছাত্রীদের কোর আন পড়া ও নামাজ শিক্ষার ব্যবস্থা রয়েছে। মেধাবী গরীব এবং অসচ্ছল ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা ও রয়েছে। পি,এস,সি ও জে,এস,সি শিক্ষার্থীদের ছয় মাসের মধ্যে সিলেবাস সম্পন্ন করার জন্য প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হয়। পড়ালেখায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ছুটির পরে সংশোধনী ক্লাসের ব্যবস্থাও রয়েছে। প্রতিমাসে মাসিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। পড়ালেখার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের কে সুশৃংখল আদর্শ নৈতিকতা শিক্ষায় শিক্ষিত ও দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা কোনাবাড়ীশাহীন ক্যাডেট একাডেমির জরুন শাখার প্রধান লক্ষ।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন