Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২, ২০২০ , ১১:৪৫ অপরাহ্ণ

মেট্রো স্কুল এন্ড কলেজের বই উৎসব ও শুভ উদ্বোধন

লেখকঃ আজকালের কণ্ঠ

কবির হোসেন খানঃ গতকাল পহেলা জানুয়ারি ২০২০ ইং বুধবার বিকাল ২ঃ৩০ মিনিটের সময় মেট্রো স্কুল এন্ড কলেজের স্বপ্নীল প্রথম বছরের শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আ, ক, ম মোজাম্মেল হক এমপি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোফাজ্জল হোসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজীপুর। জনাব মোঃ খলিলুর রহমান উপজেলা শিক্ষা অফিসার। সভাপতিত্ব করবেন জনাবা সাবিকুন নাহার প্রধান শিক্ষিকা মেট্রো স্কুল এন্ড কলেজ। ফলোক উম্মোচন ও শুভ উদ্বোধন এবং বই বিতরণের মধ্য দিয়ে স্বপ্নীল প্রথম বছরের শুভ যাত্রা শুরু হল মেট্রো স্কুল এন্ড কলেজের।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেট্রো স্কুল এন্ড কলেজের সকল পরিচালক,প্রশাসক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক, অভিভাবিকা শিক্ষক/ শিক্ষিকা,ছাত্র / ছাত্রী বৃন্দ।সবশেষে কেক কেটে ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন