মোঃআল আমিন ,মহিপুর থানা প্রতিনিধিঃ মহিপুর থানার ওসি খোন্দকার মোঃআবুল খায়ের এর নির্দেশ এসআই মো.রাসেল সরদার এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স এএসআই জাহাঙ্গীর, এএসআই সাধন কে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(১৮জানুয়ারী)রাত ১০টা দিকে কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ড বেরীবাঁধ সংলগ্ন হোটেল আল-বেলাল আবাসিক এর সামনে থেকে রহিম (৩২) নামের এক যুবককে ৬লিটার চোলাই মদ ও ৩পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রহিম পৌরসভার ৫নং ওয়ার্ড তুলাতলীর গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো.আবুল খায়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন মহিপুর থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে মহিপুর থানা পুলিশ কঠোর অবস্থানে।