Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৭, ২০২৩ , ৫:২২ অপরাহ্ণ

তামিমের ফিফটিতে প্রথম জয় খুলনার

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন না তামিম ইকবাল খান। চলতি বিপিএলের আগেও জাতীয় লিগেও রানখরায় ছিলেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।
চলতি বিপিএলে অবশ্য এক ম্যাচে ৪০ রান করেছেন। কিন্তু সেটি অনেক ধীরলয়ের ইনিংস। অবশেষে খোলস ছেড়ে বেরিয়েছেন তামিম।

এই ক্রিকেটারের বিপিএলে ২৪তম ফিফটিতে এবারের আসরের প্রথম জয় পেয়েছে খুলনা টাইগার্স। এর আগে অবশ্য টানা তিন ম্যাচে হার দেখেছে ইয়াসির আলী চৌধুরি রাব্বির দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এদিন টসে জিতে রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় খুলনার অধিনায়ক ইয়াসির। শুরুতে ব্যাটিং করে ১২৯ রানেই অলআউট হয়ে যায় দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে তামিমের ব্যাটে ভর করে ১০ বল আগেই জয় তুলে নেয় খুলনা।

 

 

প্রিন্ট করুন