Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৭, ২০২৩ , ১:০৬ অপরাহ্ণ

কলকাতায় মিমের শূটিং শুরু

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : কলকাতায় বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমার শূটিং শুরু হয়েছে সোমবার। সেখানে তিনি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় জিৎ-এর বিপরীতে ‘মানুষ’ নামক সিনেমার কাজ শুরু করেছেন। শূটিং চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। মিম জানান, আগামী ফেব্রুয়ারিতেও এই সিনেমার শূটিংয়ের জন্য তাকে কলকাতায় যেতে হবে। সিনেমাটিতে মিম অভিনয় করছেন মন্দিরা চরিত্রে।

বিদ্যা সিনহা মিম বলেন, এর আগে জিৎ দা’র সঙ্গে সুলতান সিনেমায় অভিনয় করেছিলাম। বেশ কয়েকবছর বিরতি শেষে আবারও তারসঙ্গে নতুন সিনেমায় কাজ করছি। সিনেমাটির গল্প, আমার চরিত্র সবই এক কথায় দুর্দান্ত। আমার ভীষণ ভালোলাগছে ‘মানুষ’ সিনেমায় অভিনয় করে।

প্রিন্ট করুন