Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৬, ২০২৩ , ৪:২৮ অপরাহ্ণ

বিমান বিধ্বস্তে জনপ্রিয় কণ্ঠশিল্পী নীরা নিহত

লেখকঃ আজকালের কণ্ঠ

অনলাইন ডেস্ক : নেপালের জনপ্রিয় কণ্ঠশিল্পী নীরা ছান্তিয়াল। ৭২ আরোহী নিয়ে দেশটিতে বিমান দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
নীরার বোন হীরা ছান্তিয়াল জানিয়েছেন, মকর সংক্রান্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের জন্য পোখরা যাচ্ছিলেন নীরা। মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে নীরা লিখেছিলেন— ‘আগামীকাল পোখরায় অনেক মজা হবে।’ তবে সেই মজা আর হলো না। দুনিয়া ছেড়ে মর্মান্তিক দুর্ঘটনায় পাড়ি দিতে হলো পরপারে।

বিমানকর্মী এবং যাত্রীসহ বিমানে ৭২ জন ছিলেন। ৬৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতৌলা বলেছেন, দুই শিশুসহ ১৫ বিদেশি নাগরিক বিমানে ছিলেন। বিমানবন্দরের দেওয়া তথ্যানুযায়ী, বিমানে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, ২ জন কোরিয়ান, ১ আর্জেন্টাইন নাগরিক এবং ১ ফরাসি নাগরিক ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পোখরা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইনসের বিমানটি। টেকঅফের ২০ মিনিটের মধ্যেই কাসকি জেলার কাছে সেটি ভেঙে পড়ে।

প্রিন্ট করুন