Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৫, ২০২৩ , ৫:৫২ অপরাহ্ণ

নেপালে বিমান দুর্ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার, হাসপাতালে ভর্তি

লেখকঃ আজকালের কণ্ঠ

অনলাইন ডেস্ক : নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর।তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক বলে জানা গেছে। তারা দুজনই নেপালের নাগরিক।

রোববার সকালে পোখরা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে যাত্রিবাহী ওই বিমানটি।

ওই বিমানে ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এ পর্যন্ত ৬৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়।

বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের অনুসন্ধান কমিটি তৈরি করেছে নেপাল সরকার।

বিমানটিতে ৫ জন ভারতীয় ছিলেন। তাদের নাম প্রকাশ করা হয়েছে। ওই ৫ ভারতীয় হলেন, অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। তবে তাদের মধ্যে কেউ জীবিত রয়েছেন কি-না, সেসম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

প্রিন্ট করুন