Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩১, ২০১৯ , ১১:১৬ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত নাহিদা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মধ্যপ্রাচ্যে প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১৫তম ব্যাচের এই কর্মকর্তা চাকরি জীবনে রোম, জেনেভা ও কলকাতা বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাহিদা সোবহান নেদারল্যান্ডসে পাবলিক ইন্টারন্যাশনাল আইন ও ফ্রান্সে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ফ্রেঞ্চ ভাষায়ও কথা বলতে পারেন।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন