ফরম জমা দিলেন আতিক | Daily AjKaler Kontho

ফরম জমা দিলেন আতিক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০১৯, ১১:১৩ অপরাহ্ন
ফরম জমা দিলেন আতিক

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে গতকাল ডিএনসিসির মেয়র পদ ছাড়েন আতিকুল। বিধি অনুযায়ী মেয়দ পদে থেকে নির্বাচন করার সুযোগ নেই।

ডিএনসিসির জনপ্রিয় মেয়র আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনে এক বছর আগে জয়ী হন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। গতবারের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি।

ঢাকা উত্তর সিটিতে মেয়র আতিকের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। যিনি আগের নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন।

আজকালের কন্ঠ /এমএম