Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৫, ২০২৩ , ১০:৩৭ পূর্বাহ্ণ

ইজতেমায় আখেরি মোনাজাত চলছে

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : তুরাগ নদের তীরে কাঙ্খিত আখেরি মোনাজাত চলছে। মোনাজাতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। এর মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটছে।

বাদ ফজর বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে আজ ইজতেমা ময়দানের কার্যক্রম শুরু হয়েছে।

কাঙ্খিত আখেরি মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের।

সমগ্র বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে আল্লাহর কাছে কাকুতি মিনতি জানানো হচ্ছে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, চেরাগ আলী, টঙ্গী-কালীগঞ্জ সড়কের আমতলী কেরানিরটেক, টঙ্গী-কামারপাড়া রোডসহ চারপাশের অলিগলি, বহুতল ভবন, ভবনের ছাদ, ময়দানের চারপাশে হুগলা-পাটি বিছিয়ে মোনাজাতে অংশ নিয়েছেন।

প্রিন্ট করুন