সিনিয়র রিপোর্টার সি.এস.পলাশ: বঙ্গবন্ধুর ক্ষুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। ঢাকা সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক এর নিজস্ব অর্থায়নে শীতার্তের মাঝে কয়েক হাজার কম্বল বিতরন করেন। কম্বল বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহম্মেদ মান্নাফী তিনি বলেন,বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও নির্দেশনায় প্রত্যেক টি পাড়া মহল্লায়, আওয়ামীলীগের নেতৃত্বে বৃত্তবান সকল নেতা কর্মীকে গরীব দুঃখী মেহনতি সহ সকল মানুষের পাশে থাকার আহব্বান জানান।
আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের যুগ্ন সমাধান সম্পাদক:মোঃমিরাজ হোসেন, তিনি বলেন করোনা পরবর্তী বিশ্বের প্রতিটি দেশেই খাদ্য সংকট ও মুল্য বৃদ্ধির হাড় বেড়েই চলেছে, সে তুলনায় শেখ হাসিনা সরকারের নেতৃত্বে নিত্ত প্রয়োজনীয় খাদ্য দ্রব্য এখনো বাংলাদেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশে কিছু কুচক্রি মহল রয়েছে, যারা মনে প্রানে ৭১ এর পরাশক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, বাংলাদেশের সাধারণ জনগন তা প্রত্যাখান করবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই আগামীর স্মার্ট বাংলাদেশ নির্মাণ হবে।
এছারা ও বক্তব্য রাখেন,এ্যাডঃ আসমা আক্তার কেকা,সদস্য ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগ ও স্থানীয় আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।
সভাপতির সমাপনি বক্তব্যে ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, আমার নির্বাচনী ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের সুখে দুঃখে আমি বিগত সময়ে যে রকম পাশে ছিলাম, আগামীতে মানুষের কল্যানে আমার সকল ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি উপস্থিত এলাকা বাসীর উদ্দেশ্যে বলেন এলাকার সকলের দোয়া ও সমর্থন নিয়ে সন্ত্রাস মুক্ত ও মাদক মুক্ত একটি আধুনিক ডিজিটাল ও স্মার্ট ওয়ার্ড উপহার দিবেন।