আজকালের কন্ঠ ডেস্ক : নিয়মিত ফেসবুকে নানা রকম পোশাক পরে ছবি পোস্ট করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেসব ছবি নিয়ে ভক্তদের নানা রকম মন্তব্য থাকে। অনেক মন্তব্যের উত্তরও দেন মিম।
দুবাই ম্যারিনা হোটেলে মিম। ছবিটি নিয়ে ভক্তদের মন্তব্য, ‘অসাধারণ একটি জায়গা।’
জায়গাটা মিমেরও অনেক পছন্দের।
ছবিটি পোস্ট করে মিম লিখেছেন, ‘প্রতিদিনে নিজেকে একটু করে পরিবর্তন করলেই দিনটি আপনার সেরা একটি দিন হবে। প্রতিটি দিনের মধ্যেই রয়েছে সুন্দর হওয়ার সুযোগ।
দুবাই মিরাকল গার্ডেনে ফ্রেমবন্দী হওয়া ছবিটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘সুন্দর একটি জায়গা।’
বুর্জ খলিফা ও দুবাই মল থেকে মিম ছবিটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। ছবিতে একজন ভক্তের মন্তব্য, ‘আপনি এক পোশাক বারবার ব্যবহার করেন?’ সেখানে মিমের মন্তব্য, ‘হ্যাঁ, আমি আমার সব পোশাক অনেকবার ব্যবহার করি। কারণ, প্রতিটি পোশাকই আমার অনেক পছন্দের।’
ব্রাজিল ফুটবল দলের সমর্থক মিম। মিরাকল গার্ডেনে ঘুরতে গিয়ে ব্রাজিলের টি–শার্ট দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি।
‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার পর মিম নাম লিখিয়েছেন ‘মানুষ’ সিনেমার। তিনি জানালেন, বছরজুড়েই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। তার আগে বিবাহ বার্ষিকী ও নিজের মতো করে নতুন বছরের কিছুদিন কাটিয়ে নিচ্ছেন।
গত রোববার দেশে ফিরেছেন বিদ্যা সিনহা মিম। শুরু করতে যাচ্ছেন ‘মানুষ’ সিনেমার শুটিং।
সঞ্জয় সমাদ্দর পরিচালিত মানুষ সিনেমার শুটিংয়ে ১৫ জানুয়ারি থেকে অংশ নেবেন তিনি।
সিনেমায় মিমের সহশিল্পী জিৎ।