মোঃ কবির হোসেন: গাজিপুর কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় স্বপ্নীল ইলেক্ট্রনিক্সের উদ্যোগে মার্সেল ডিলার কনফারেন্স ২০১৯ এর আয়োজন করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নায়ক আমিন খান( মার্সেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর), বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মহসীল আলী মোল্লা (এডিশনাল ডিরেক্টর, মার্সেল)। কালিয়াকৈর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নীল ইলেকট্রনিক্স এর স্বত্ত্বাধিকারী মোঃ রহিম বাদশা, সভাপতির বক্তব্য রাখেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন (এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্সেল সেলস)।
এছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত মার্সেলের ডিলার গণ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সকলের বক্তব্য শেষে এপ্রিল ২০১৮ থেকে মার্চ ২০১৯ অর্থ বছরের সর্বোচ্চ কালেকশন প্রদানের উপর ভিত্তি করে ২১ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। এরপর ২০১৯ সালের সর্বোচ্চ সেলস এবং কালেকশন এর উপর ভিত্তি করে সেরা চার জনকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কৃতরা হলেন,প্রথম পুরষ্কার (১ টি ফ্রিজ) মিম ইলেকট্রনিক্স, রাখালিয়াচালা , দ্বিতীয় পুরস্কার (১টি মাইক্রোওভেন) রিফাত ইলেকট্রনিক্স, বাঘের বাজার, তৃতীয় পুরস্কার (১টি ওয়াটার ডিসপেন্সার) সরকার ইলেকট্রনিক্স,পাশা গেইট, চতুর্থ পুরস্কার (১টি ওয়াটার পিউরিফায়ার) কে বি ইলেকট্রনিক্স, রাখালিয়াচালা।
নায়ক আমিন খান বলেন, সততা ও সুশৃংখলভাবে ব্যবসা পরিচালনা করলে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছান সম্ভব। আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা আপনাদের নিয়ে এগিয়ে যাবো। বিশ্বের সব জায়গায় আমাদের মার্সেলের পণ্য পৌঁছে যাবে।
আজকালের কন্ঠ /কবির /মিজান