Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে: ডিএমপি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক: রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (১১ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৭২৪ ইয়াবা, ১১১ গ্রাম হেরোইন, ১৭৩ বোতল ফেনসিডিল ও ৭ কেজি ৯৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্ট করুন