Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৪, ২০১৯ , ১১:৪২ অপরাহ্ণ

টাঙ্গাইল শাহীন ক্যাডেট কোনাবাড়ি শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজিপুর প্রতিনিধি : আজ ২৪শে ডিসেম্বর রোজ মঙ্গলবার শাহীন ক্যাডেট স্কুল(সরাসরি)টাঙ্গাইল থেকে পরিচালিত।কোনাবাড়ী শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার, ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবার এর কর্ণধর মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন,চেয়ারম্যান শাহীন শিক্ষা পরিবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম রহমান,স্বর্ণপদক প্রাপ্ত কাউন্সিলর, ৮ নং ওয়ার্ড,গাজীপুর সিটি কর্পোরেশন। আরও উপস্থিত ছিলেন শাহীন স্কুল কোনাবাড়ী শাখার পরিচালক জনাব মোঃশাহেদুর রহমান (শাহেদ) ও আব্দুর রাজ্জাক এবং প্লে থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রী, অভিভাবক ও অভিভাবিকা এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন