Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৬, ২০২৩ , ৩:৩৩ অপরাহ্ণ

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্কঃ একাদশ জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভাষণে প্রধানমন্ত্রী গত চার বছর ছাড়াও একটানা গত ১৪ বছরে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকারের সকল অর্জন, অগ্রগতি এবং দুর্বার গতিতে দেশের এগিয়ে চলার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরবেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার বৃহস্পতিবার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস ও তা নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

২০১৮ সালের একাদশ জাতীয় সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সূত্র: বাসস

প্রিন্ট করুন