বাউফলে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

বাউফলে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০১৯, ৮:৪০ অপরাহ্ন
বাউফলে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বাউফল প্রতিনিধি ; পটুয়াখালীর বাউফলে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর এলাকার ইউপি সদস্যের বাড়ির সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদসী আব্দুর রহমান খানের স্ত্রী সেতারা বেগম জানান, সকাল ৮টার দিকে তার বাড়ি থেকে ইউপি সদস্য আলী আহম্মেদ এর বাড়ীর সামনের পুকুরের পাশের রাস্তা দিয়ে একটি মুদি মনোহরি দোকানে যাচ্ছিলেন। ওই সময় তার দৃষ্টি পরে পুকুরের দিকে গেলে দেখেন একটি নবজাতকের মরদেহ ভাসতেছে। ওই পুকুরের পাশেই গ্রাম পুলিশ আনসার মিয়ার ঘড় থাকায় বিষয়টি তাকে অবহিত করে। পরে পুলিশের সংবাদ পেয়ে মরাদেহটি উদ্ধার করে বাউফল থানায় নিয়ে আসেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে পানিতে ফেলে দেয়া হয়েছে। দেহের বিভিন্ন অংশ বিনষ্ট হয়েছে। তবে মরদেহটির সঠিক কোন পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ / শফিকুল /মিজান