Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৫, ২০২৩ , ১১:৪৭ পূর্বাহ্ণ

বাউফলে প্রধান শিক্ষক কতৃক শিক্ষার্থীকে এস এস সি পরিক্ষার ফরম পূরন করতে না দেয়ার অভিযোগ

লেখকঃ আজকালের কণ্ঠ

মীর মশিউর রহমান, বাউফল উপজেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস আঃ রসিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার শিক্ষার্থী মোঃ সাব্বির গাজীকে ফরম পূরন করতে দেয়নি উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম।জানা গেছে শিক্ষার্থী সাব্বির গাজী( ১৬) বিলবিলাস আঃ রসিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থী রোল ৪৬,সাব্বির গাজীর পিতা সাইদুর রহমান।সাব্বির গাজীর পিতা সাইদুর রহমান প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের বিষয় জানতে পেরে ২০২১ সালে পটুয়াখালী সহকারী জজ আদালতে মামলা করেন,মামলা নং১১৭/২১ ও ১১৮/২১। উক্ত মামালার জন্য ক্ষেপে যান প্রধান শিক্ষক খায়রুল আলম।

বাছনিক পরিক্ষায়৭৩ জন শিক্ষার্থীর মাত্র ৭ জন কৃতকার্য হয়,অকৃতকার্য শিক্ষার্থীদের বাছনিক ফল প্রকাশের ১৫/২০ দিন পর বিদ্যালয়ের তিনতলায় একটি কক্ষে বই দেখে লিখিয়ে সকল শিক্ষার্থীদের পাশ করানো হয় শুধু সাব্বির গাজীকে পরিক্ষা দিতে দেওয়া হয়নি এবং জানানো হয়নি।এ বিষয়ে সাইদুর রহমান জনাতে চাইলে প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম তাকে মামলা তুলতে বলেন এবং মামলা তুললে সাব্বিরকে কৃতকার্য করে ফরম পূরন করতে দিবেন।শিক্ষার্থী সাব্বির গাজী বলেন আমার বাবার সাথে স্যারের বিরোধ থাকতে পারে সেজন্য আমার জীবন কেন ধ্বংস হবে,আমি ফরম পূরন করে পরিক্ষা দিতে চাই আমি লেখাপড়া করতে চাই। তবে প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম মামলা না তুললে কোনমতেই পরিক্ষা দিতে দিবে না সাব্বির কে। এবিষয়ে সাব্বিরের পিতা সাইদুর রহমান ০৪/০১/২০২২ রোজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন সাব্বির বাছনিক পরিক্ষায় অকৃতকার্য হয়েছে এবং তার বাবা বিদ্যালয়ের বিরুদ্ধে মামলা চালাচ্ছে সেজন্য তাকে ফরম পূরন করতে দেওয়া হয়নি।

 

প্রিন্ট করুন