Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৪, ২০২৩ , ৫:২০ অপরাহ্ণ

পরী ইস্যুতেই কি গডফাদারদের বার্তা দিলেন রাজ

লেখকঃ আজকালের কণ্ঠ

 

আজকালের কন্ঠ ডেস্ক : পরী মণির সঙ্গে বিচ্ছেদ নিয়ে চুপচাপ ছিলেন সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ। গত রবিবার সন্ধ্যায় জানিয়েছিলেন, ‘আমি চুপচাপ আছি কারণ তাকে সম্মান করি। সে আমার সন্তানের মা।’

আর বিচ্ছেদ নিয়ে নায়কের ভাষ্য ছিল, ‘দ্রুতই আইনজীবীর সঙ্গে বসব। যত দ্রুত সম্ভব অফিসিয়ালি সব শেষ। সন্তান কতদিন কার কাছে থাকবে, এ ব্যাপারে যে আইনি পরামর্শ দেবে সেটাই মেনে নেব।’

এরপর গতকাল মঙ্গলবার ৪টা ৪৮ মিনিটে শরিফুল রাজ তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আমি আপনাদের জানাতে চাই, আমি ঢাকায় থাকি, আমি চিয়ার্স করতে চাই।’

এই বার্তা পরী ইস্যুতে নায়ক দিয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যাইনি।

নেটিজনদের ধারণা, পরী ইস্যুতে রাজ কোনো গডফাদারের হুমকি পেয়েছেন? চলচ্চিত্রে এমন ঘটনা নিত্যই ঘটে।

এর আগে গত শুক্রবার মধ্যরাতে পরী মণি এক স্ট্যাটাসে লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

গেল বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। গোপনে বিয়ের পর গত বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী। গেল ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক সন্তান, নাম শাহেম মুহাম্মদ রাজ্য।

প্রিন্ট করুন