Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২৩, ২০১৯ , ১২:০০ পূর্বাহ্ণ

পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজিপুর প্রতিনিধি : আজ ২২শে ডিসেম্বর রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় ৮৪ নং পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়।
নাজমা বেগম প্রধান শিক্ষিকার পরিচালনায় উপস্থিত ছিলেন মো: হেলাল উদ্দিন হেলু সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ।হাজি মোঃ শাহাব উদ্দিন, সাধারণ সম্পাাদক ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ। মোঃবিল্লাল হোসেন,পি টি আই সভাপতি,ও সাংগঠনিক সম্পাাদক (প্রস্থাবিত) ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ। মিসেস বিনু বারেক মহিলা কাউন্সিলর ৭,৮,৯নং ওয়ার্ড। মোঃবাদল মিয়া কবি সাহিত্যিক ও বিদ্যুৎসাহি অত্র প্রতিষ্ঠান। সকল শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
বক্তারা বলেন তোমরা নতুন বছরে নতুন শ্রেণীতে সুন্দর ভাবে পড়াশুনা করবে যাতে নিজেকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে পারো।বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরো বলেন তোমরাই হলে আগামী দিনের ভবিষ্যৎ। এছাড়াও বক্তারা উপদেশ ও শিক্ষামূলক কথা বলে তারা তাদের বক্তব্য শেষ করেন।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন