Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২০, ২০১৯ , ৯:৩০ পূর্বাহ্ণ

কোনাবাড়ী ৮ নং ওয়ার্ড পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ী নির্বাচন সম্পন্ন

লেখকঃ আজকালের কণ্ঠ

কবির হোসেন কোনাবাড়ি :গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ পল্লী চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গত ১৯ শে ডিসেম্বর রোজ বৃহ:পতিবার অনুষ্ঠিত হয়।
বিনা প্রতিদন্ধীতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শফিকুর রহমান সিদ্দিকী।যুগ্ন সাধারণ সম্পাাদক পদে মো. সাইফুল ইসলাম। সাংগঠনিক সম্পাাদক মো. নাসির উদ্দিন। সহ সাংগঠনিক মো. রোকন মিয়া। ধর্ম বিষয়ক সম্পাাদক কাজি মো. শহিদুল আলম।ক্রিয়া সম্পাাদক মো. হারুন অর রশীদ ।
সরাসরি ভোটে যারা নির্বাচিত হয়েছেন- মো. মাসুদ মিয়া ৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদন্ধী মোঃ সাইদুর রহমান দিপু পেয়েছেন ৪১ ভোট।

অন্যদিকে – সহ-সভাপতি পদে মোঃ রজ্জব আলী পাখী পেয়েছেন ৫২ ভোট , মোঃ বায়েজিদ হাসান প্রবাল পেয়েছেন ৩৪ ভোট এবং আনিসুর রহমান ১৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মোঃ সাইদুর রহমান ৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ সিদ্দিকুর রহমান পেয়েছেন ৫১ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে মোঃ শহিদুল ইসলাম ৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ গুলজার চৌধুরী পেয়েছেন ৩১ ভোট।

সকাল ৯ টা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসব মুখোর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়, চলে একটানা দুপর ২ টা পর্যন্ত। দপুর ২ টা থেকে শুরু হয় ভোট গণনা।

বিকেল ৩ টা সময় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহ-কারী নির্বাচন কমিশনার মোঃ সোলায়মান মিয়া।

নির্বাচন পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন মো. হেলাল উদ্দিন হেলু, সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ। মো. হাজি আখতার উজ জামান, মো. রেজাউল করিম, মো. জাকির হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। সার্বিক পর্যোবেক্ষনে ছিলেন কোনাবাড়ী প্রেসক্লাবের সকল ইলেক্টোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন