গাজিপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ী এসরার নগর হাউজিংয়ে শাহীন স্কুল (সরাসরি টাংগাইল হতে পরিচালিত কোনাবাড়ী, গাজীপুর) ক্যাম্পাসে আজ বুধবার (১৮ ডিসেম্বর) শাহীন শিক্ষা পরিবার এর এস.ই.এফ. ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শাহীন স্কুল কোনাবাড়ী শাখার পরিচালক এ তথ্য নিশ্চিত করে জানান, এবার কোনাবাড়ী থানার বিভিন্ন প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও সপ্তম শ্রেণীর প্রায় ৫০০ জন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা সকাল ৯.০০ মিনিট থেকে দুপুর ১.০০ মিনিট পর্যন্ত আংশ গ্রহণ করে।
বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শাহীন স্কুল কোনাবাড়ী শাখার পরিচালক মোঃ শাহেদুর রহমান শাহেদ ও আব্দুর রাজ্জাক বলেন অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
আজকালের কন্ঠ /কবির /মিজান