আল-আমিন মহিপুর থানা প্রতিনিধি : সারাদেশের ন্যায় পটুয়াখালীর মহিপুরে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দিয়েছেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি, ও ৪৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মো.নাসির উদ্দিন।
রবিবার (১লা জানুয়ারী)সকাল ১০টায় মহিপুর থানা সদরের ৪৮নংসরকারি প্রথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ওইসব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। আর নতুন বছরে নুতন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরাও খুশি। বই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃপ্তি রানী।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো.বসির উদ্দিন সহ অভিভাবক ও ম্যানেজিং কমিটির অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে নাসির উদ্দীন বলেন, বছরের প্রথম দিনে দেশের সব শিক্ষাথীদের হাতে বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নতুন বই তুলে দিয়েছেন। যাতে প্রতিটি শিক্ষার্থী বছরের প্রথমদিন হতে বই পড়ে সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে। তাই প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।