Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১, ২০২৩ , ৩:১৬ অপরাহ্ণ

২০২৩ হোক দেশের অগ্রযাত্রার আরেকটি বছর: সজীব ওয়াজেদ জয়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০২২ সাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার বছর। ২০২৩ সাল হোক দেশের অগ্রযাত্রার আরেক বছর। এই প্রত্যাশা রেখে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুক পেজে ৪৩ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে শনিবার এর ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর পুত্র জয় লিখেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বছর ২০২২। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।’

 

প্রিন্ট করুন