Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৬, ২০১৯ , ১০:৩৩ অপরাহ্ণ

বাগেরহাটে মহান বিজয় দিবস পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে । সোমবার সকালে বাগেরহাট শহরের দশানী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য প্রদানের মধ্যে দিয়ে দিনটির শুভ সূচনা হয়। বাগেরহাটের জেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমূখ । পরে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আজকালের কন্ঠ /সওকাদ /মিজান

প্রিন্ট করুন