Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৩০, ২০২২ , ২:২৮ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্কঃ ৩০ ডিসেম্বর ২০২২,
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরাবেন মোদি মারা গেছেন। খবর এনডিটিভির।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে হিরাবেন শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।

শারীরিক অবস্থার অবনতি হলে দিন কয়েক আগে হিরাবেনকে দেশটির গুজরাট রাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর পর নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, ‘একটি মহিমান্বিত শতাব্দী ঈশ্বরের চরণে বিশ্রামে গেলেন।’

এর আগে গত বুধবার সন্ধ্যায় নরেন্দ্র মোদি তাঁর মাকে দেখতে দিল্লি থেকে গুজরাটে গিয়েছিলেন।

হিরাবেন গুজরাটের গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে তাঁর ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকতেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নরেন্দ্র মোদি নিয়মিত রায়সানে তাঁর মাকে দেখতে যেতেন। বিভিন্ন সময় গুজরাট সফরকালে তিনি রায়সানে গিয়ে মায়ের সঙ্গে সময় কাটাতেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ উপলক্ষ, উৎসবের সময় নরেন্দ্র মোদি প্রায়ই মায়ের সঙ্গে দেখা করতে যেতেন। তিনি তাঁর মায়ের আশীর্বাদ নিতেন।

গত ১৮ জুন হিরাবেনের বয়স ৯৯ বছর পূর্ণ হয়েছিল। এ উপলক্ষে নরেন্দ্র মোদি লিখেছিলেন, মায়ের জীবন ও আত্মত্যাগ তাঁর মন, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসকে গঠন করেছে।

নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘আমার মা যেমন সরল, তেমনই অসাধারণ। ঠিক সব মায়ের মতো।’

প্রিন্ট করুন