Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৮, ২০২২ , ৮:০২ অপরাহ্ণ

আলোচিত ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামকে বদলি

লেখকঃ আজকালের কণ্ঠ

ঢাকা জেলার আলোচিত প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। সোমবার ৭ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে কুড়িগ্রামে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শহিদুল ইসলামকে কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো।

শহিদুল ইসলাম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রিন্ট করুন