Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২২ , ৬:৩৮ অপরাহ্ণ

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

লেখকঃ আজকালের কণ্ঠ

আল-আমিন মহিপুর থানা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুয়াকাটা পৌরসভারর ৪নং ওয়ার্ড হোটেল খাঁন প্যালেস সংলগ্ন ঝিলিক নামের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

শনিবার (১৭ডিসেম্বর) দুপুরে মহিপুর থানা পুলিশ খবর পেয়ে হোটেল কক্ষের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। এ সময় সঙ্গে থাকা যুবককে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও হোটেল মালিক সূত্রে জানা যায় , একদিন আগে স্বামী-স্ত্রীর পরিচয়ে এক যুবকের সঙ্গে ওই নারী আবাসিক হোটেল ঝিলিকে ওঠেন। এবং ২০৪নং কক্ষে ভাড়া নেন। শনিবার সকাল থেকে কক্ষের দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা জানালা থেকে ওই নারীর লাশ ঝুলে থাকতে দেখেন।

হোটেলের সংরক্ষিত রেজিস্টার সূত্রে তাদের পরিচয় সুজন, পিতা রফেজ সিকদার, মাতা আমেনা বেগম, বাউফল, পটুয়াখালী এবং স্ত্রী হিসেবে অজান্তা বেগম নাম লেখা রয়েছে।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান লাশ জানান। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি, লাশের পোস্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

এছাড়া হোটেল রেজিস্টারে উল্লেখ করা নাম পরিচয় নিয়েও সন্দেহ রয়েছে।তারা বর্ণনা মতে সাথে থাকা পুরুষ পলাতক রয়েছে। এবং ওই কক্ষ থেকে একটি স্মার্টফোন,একটি কালো ওড়না এবং একটি কাপড়ের ব্যাগ
জব্দ করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
2

প্রিন্ট করুন