গাজীপুর প্রতিনিধি :গাজীপুর মহানগর কোনাবাড়ী থানা ছাত্র লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে এ র্যালি অনুষ্ঠিত হয়।
কোনাবাড়ী বিসিক ২নং গেট ফলপটি্ থেকে শুরু হয়ে কোনাবাড়ী নতুন বাজার, এম.এ. এইচ আরিফ কলেজ হয়ে কোনাবাড়ী বিসিক গেটে আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা ছাত্র লীগের সভাপতি মো. রাকিব হাসান, কোনাবাড়ী থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাওফিল আজাদ রাফি।
এসময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের (সাবেক) সদস্য কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী খলিলুর রহমান এম. এ কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন,মো. আনিছুর রহমান মাস্টার, মো. বিল্লাল হোসেন,মহানগর ছাত্র লীগের( সাবেক) সদস্য মো. আলমাস খান এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা ছাত্র লীগের সকল নেতৃবৃন্দ।