Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১২, ২০২২ , ১২:০৬ অপরাহ্ণ

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মোবাশ্বের চৌধুরী। তিনি বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সংগঠনের কাজে বিদেশে যাওয়ায় তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

রবিবার স্বেচ্ছাসেবক লীগের দপ্তরসম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রবিবার ১১ ডিসেম্বর, রাজনৈতিক কাজে বিদেশ গমন করেন। তাঁর অনুপস্থিতিতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে।

এ ব্যাপারে মোবাশ্বের চৌধুরী আজকালের কন্ঠ কে বলেন, আশা করি সবার সহযোগিতায় সংগঠনের কর্মসূচি যথাযথভাবে পালন করতে সক্ষম হব।

আজকালের কন্ঠ / এম

প্রিন্ট করুন