Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৭, ২০২২ , ৫:৫৩ অপরাহ্ণ

সেনা চেকপোস্টে মোটরসাইকেল যাত্রীকে তল্লাশি করে ৩৭০পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলায় ৩৭০পিস ইয়াবা সহ এক মোটরসাইকেল যাত্রীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৩১ বীর আলীকদম সেনা জোনের সদস্যরা।

৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ৩১ বীর আলীকদম সেনা জোন ক্যান্টিন চেকপোস্ট এলাকায়
জোনের এফএস এর গোয়েন্দা তথ্যের মাধ্যমে খবর পেয়ে যাত্রীবাহী একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৩৭০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করেন মাদক কারবারি আবু তাহের নামের এক ব্যক্তিকে।

আটক কৃত ব্যক্তি গাইবান্ধা জেলার সাঘাটা থানার কামালপাড়া ইউনিয়নের বাসিন্দার নুরুল ইসলামের ছেলে আবু তাহের বলে জানা যায়। আটককৃত ইয়াবা গুলোর আনুমানিক বাজার মূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন আলীকদম সেনা জোন।

জোন জানায় আটক কৃত ব্যক্তিকে আইনী কার্যক্রম এর জন্য আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানা যায়, মাদক আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে।

প্রিন্ট করুন