Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩০, ২০২২ , ৩:১৭ অপরাহ্ণ

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে

লেখকঃ আজকালের কণ্ঠ

এক মাস বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। করদাতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) এনবিআরের সম্মেলন কক্ষে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ ঘোষণা দেন। আগের ঘোষণা অনুযায়ী আজ ৩০ নভেম্বর ছিল রিটার্ন দাখিলের শেষ দিন ছিল।
তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কথা বিবেচনা করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবি ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে। আশা করছি এ সময়ের মধ্যে করদাতারা সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন।

বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলেও জানায় এনবিআর।

দেশে বর্তমানে করদাতার সংখ্যা ৮২ লাখের বেশি।তবে এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ২২ লাখের মতো।

প্রিন্ট করুন