Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৫, ২০২২ , ৩:২৬ অপরাহ্ণ

নাকফুল ইস্যুতে শাকিব-বুবলীর পাল্টাপাল্টি যুক্তি

লেখকঃ আজকালের কণ্ঠ

ঢালিপাড়ার রোমান্টিক জুটি শকিব-বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রি বরাবরই নজরকাড়ে। আপাতত বাস্তব জীবনেও আলোচনার কেন্দ্রে তারা।

সন্তানকে প্রকাশ্যে আনার পর শাকিব-বুবলীর সংসার ভাঙার গুঞ্জন ওঠে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বুবলীর পোস্ট দেখে নেটিজেনরা ধারণা করেন, হয়তো তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তবে সেই জল্পনা দূর করে হাটে হাড়ি ভাঙেন শাকিব খান।

আর এতেই বিব্রতবোধ করছেন অভিনেত্রী শবনম বুবলী। রোববার (২০ নভেম্বর) জন্মদিনে চিত্রনায়ক শাকিব খানের থেকে হীরার নাকফুল উপহার পেয়েছিলেন তিনি। এমনটা জানিয়েছিলেন তিনি।

কিন্তু হীরার নাকফুল পাওয়ার বিষয়ে বুবলী নিশ্চিত করলেও শাকিব খান জানান উল্টো কথা। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীকে তিনি নাকফুল দেননি। পরে শাকিবের বক্তব্যের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বুবলী।

এ প্রসঙ্গে বুবলী বলেন, শাকিবের বিবৃতি আমার জন্যে অপমানজনক। কেন সে অস্বীকার করল তা আমার মাথায় আসছে না। উপহারের বিষয়টি তো চার-পাঁচ দিন আগের, এতদিন পরে এসে কেন অস্বীকার করল, কী ভেবে, কী পরিকল্পনা করে এসব বলল, কিছুই বুঝলাম না।

প্রিন্ট করুন