Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১০, ২০১৯ , ৮:০০ পূর্বাহ্ণ

গাজীপর সিটির কাশিমপুরে অপহরনের ১৩ দিন পর কিশোরী উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

মো. কবির হোসেনঃ গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন মুজারমিল হাজী দুদু দেওয়ান মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে অপহরণের ১৩ দিন পর কিশোরী মিলি খাতুন (১৬) কে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাত ৩ টা সময় সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহয়তায় জেলার একঢালা গ্রামের পুর্নবাসনকেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে কাশিমপুর থানা পুলিশ।
এ সময় অপহরণে জড়িত মোঃ রহিম বাদশা (২০)নামে একজনকে আটক করা হয়।
উদ্ধারকৃত কিশোরী- মিলি খাতুন গাজীপুর মহানগরীর তেতুইবাড়ী এলাকার মোঃ নুরুল ইসলাম এর মেয়ে এবং আবু বক্কর সিদ্দিকী এর বাড়ীর ভাড়াটিয়া। আটক রহিম বাদশা সিরাজগঞ্জ জেলার সদর থানার ডিগ্রীপাড়া গ্রামের মোঃ আবুল কালামের ছেলে।
মিলির বাবা দেশবার্তাকে জানান, গত ২৫ শে নভেম্বর সকাল সাড়ে ১০ টা সময় গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন মোজারমিল হাজী দুদু দেওয়ান মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে আমার মেয়েকে অপহরণ করে।
পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ( জিএমপি) কাশিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই সাইদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় গতকাল রোববার দিবাগত রাত ৩ টা সময় সিরাজগঞ্জ জেলার একঢালা গ্রামের পুর্নবাসনকেন্দ্র এলাকা থেকে মিলিকে উদ্ধার করা হয়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রহিম বাদশাকে আদালতে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ /কবির /মিজান

প্রিন্ট করুন