Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ৮, ২০১৯ , ১১:০৫ অপরাহ্ণ

বাগেরহাটে মরহুম কামাল উদ্দিন আকন এর শোকসভা অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম কামাল উদ্দিন আকন এর স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে । সকালে রায়েন্দা কালি মন্দিরে শরণখোলা উপজেলা হিন্দু সম্প্রদায়ের আয়োজনে বাবু আশিস কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মরহুম কামাল উদ্দিন আকনের জেষ্ঠ পুত্র যুবনেতা রায়হান উদ্দিন শান্ত ।
বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, শরণখোলা উপজেলা হিন্দু বৈদ্দ ঐক্য পরিষদের সভাপতি শ্রী বাবুল দাস, রায়েন্দা ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহজাহান বাদল জমাদ্দার, মন্দির কমিটির সভাপতি বাবু স্বপন কুমার নাগ, উপজেলা যুবলীগের সাবেক নেতা তাপস ভৌমিক, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, ইউপি সদস্য তপু বিশ্বাস, আজিজুল ইসলাম সবুজসহ আরো অনেকে ।
বক্তারা কামাল উদ্দিন আকন এর স্মৃতিচারণ ও তার শুন্যতাকে তারই জেষ্ঠ পুত্র রায়হান উদ্দিন শান্তকে দিয়ে পুরণ করার প্রত্যয় ব্যক্ত করেন ।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান

প্রিন্ট করুন