Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১০, ২০২২ , ৪:২২ অপরাহ্ণ

গাজিপুর কোনাবাড়িতে শিশু ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজিপুর প্রতিনিধি : গাজিপুর মেট্রোপলিটন কোনাবাড়ীতে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে বুধবার ৯নভেম্বর রাতে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করলে রাতেই তাকে গ্রেফতার করে।

মামলার এজহার সূত্রে জানাযায়, কর্মের জন্য ঠাকুরগাঁও থেকে গাজীপুরের কোনাবাড়ীতে ভাড়া বাসায় থেকে ঝুটের গোডাউনে কাজ করতেন ভুক্তভোগী পরিবার।

আটককৃত মুন্না দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার বড়বাউল গ্রামের আবুল হোসেনের ছেলে,তারাএকই বাসায় পাশের রুমে ভাড়া থেকে মেডিটেক্স গার্মেন্টসে অপারেটর হিসাবে চাকুরি করতো।

গত ৫ নভেম্বর বিকেলে মুন্না ওই শিশুর রুমে ডুকে জোর পূর্বক ধর্ষণ করে এবং ভয় ভীতি দেখাইয়া চলে যায়। এ বিষয়টি কাউকে জানাইলে তাকেসহ তার বাবা ও মাকে মেরে ফেলার হুমকি দেয়। শিশুটির কান্না কাটির কারণ জানতে চায় তার পরিবার। পরে শিশুটি তার বাবা মার কাছে বিস্তারিত জানায়। এঘটনা বাসার মালিককে জানাইলে শিশুটিকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরামর্শদেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান,মামলা রুজুর পরে তাকে
গতকাল রাতেই গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন