কোনাবাড়ী প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জিএমপি কোনাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কে. এম আশরাফ উদ্দিন।
গত বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় কোনাবাড়ী প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় ওসি কে. এম আশরাফ বলেন সাংবাদিক ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ দমন করা সম্ভব বলে জানান। মতবিনিময় সভায় কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি লাবিব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রেজা চৌধুরী ও সহ সভাপতি বিনয় চন্দ্র সরকার ,যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি তৌফিক ইসলাম,আনন্দ টিভির কোনাবাড়ী প্রতিনিধি অজয় সরকার ঝুটন,এস. এ টিভির রেজা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।