Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৪, ২০২২ , ৬:৩৪ অপরাহ্ণ

চান্দিনায় এই প্রথম আনারস প্রতীকে নারী প্রার্থী মাকসুদা আক্তার বিজয়ী

লেখকঃ আজকালের কণ্ঠ

স্টাফ রিপোর্টাস : কুমিল্লার চান্দিনায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে মাকসুদা আক্তার বিজয়ীকুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোসা. মাকসুদা আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ২৮৪ ভোট।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে নির্ধারিত সময় ৪টার পরও চলে ভোট গ্রহণ। সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কন্ট্রোল রোম থেকে ভোটের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আশরাফুল হোসেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকে কামরুল হাসান ভূইয়া পেয়েছেন ২ হাজার ১৩৫ ভোট। নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদার পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট।

ওই ইউনিয়নে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাতি ৩ প্রার্থীর মধ্যে অটোরিক্সা প্রতীক নিয়ে লোকমান হোসেন শাহজাহান ১ হাজার ৮৩৬ ভোট, চশমা প্রতীক নিয়ে ময়নাল হোসেন ভূইয়া পেয়েছেন ৬৫৮ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মোজাম্মেল হক পেয়েছেন ১ হাজার ৫৯৮ ভোট।

 

প্রিন্ট করুন