Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৩১, ২০২২ , ৩:২৭ অপরাহ্ণ

নেত্রকোনার বারহাট্রা উপজেলা আওয়ামীগের সম্মেলন অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

একে এম এরশাদুল হক জনি, নেত্রকোনা প্রতিনিধিঃ দীর্ঘ প্রায় ১৯ বছর পর নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলা আওয়ামীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বারহাট্রা উপজেলা আওয়ামীলীগে মোঃ খায়রুল কবির খোকন সভাপতি কাজী শাখাওয়াত হোসেন কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বারহাট্টা উপজেলা মাল্টিপারপাস কাম অডিটরিয়াম হলরুমে আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্ব ও বারহাট্টা কলেজের সিনিয়র ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন উদ্বাধন করেন নেত্রকোনা জেলা আওয়ামীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রালয়, বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, মারুফা আক্তার পপি, সাংসদ হাবিবা রহমান খান শেফালী, জাকিয়া পারভীন খান, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা এড অসিত সরকার সজল,নেত্রকোনা পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান,প্রশান্ত কুমার রায়, নুর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ, ভজন সরকার, শামছুর রহমান লিটন প্রমুখ

প্রিন্ট করুন