Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২৯, ২০২২ , ১২:০০ অপরাহ্ণ

নড়াইলে পালিত হলো শিক্ষক দিবস – ২০২২

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল জেলা প্রতিনিধিঃ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর হয় এ প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলে অনুষ্ঠিত হলো জাতীয় শিক্ষক দিবস -২০২২।

শিক্ষক দিবস উপলক্ষে আজ ২৭ অক্টোবর নড়াইলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিনের মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

এসময় নড়াইল জেলা শিক্ষক সমিতির আহবায়ক নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রিন্ট করুন