দাগনভূঁঞায় ১৩ টন রড বোঝাই ট্রাক চুরির ঘটনায় ০৬ জন চোর গ্রেফতার | Daily AjKaler Kontho

দাগনভূঁঞায় ১৩ টন রড বোঝাই ট্রাক চুরির ঘটনায় ০৬ জন চোর গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ৬:৩৪ অপরাহ্ন
দাগনভূঁঞায় ১৩ টন রড বোঝাই ট্রাক চুরির ঘটনায় ০৬ জন চোর গ্রেফতার

হাসনত তুহিন ফেনী প্রতিনিধি : দাগনভূঁঞায় ১৩ টন রড বোঝাই ট্রাক চুরির ঘটনায় ০৬ জন চোর গ্রেফতার, ট্রাক ও ১২ টন চোরাই রড উদ্ধার।

খাঁন এন্টারপ্রাইজ, ৪৭৬ ডিটি রোড), কদমতলী, চট্টগ্রাম কর্তৃক ০১ জন ব্রোকারের মাধ্যমে গত ০৬/১০/২০২২ইং তারিখ খুলনা মেট্রো-ট-১১-১১১৩ রেজিস্ট্রেশন নাম্বারের ট্রাক ভাড়া করিয়া বরগুনায় রড পাঠানোর উদ্দেশ্যে চট্টগ্রাম আবুল খায়ের রি রোলিং মিলে প্রেরণ করা হয়। একই তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময়ে ট্রাকটিতে ১৩ টন রড লোড করিয়া বরগুনা জেলার উদ্দেশ্যে রওয়ানা করে। গত।০৭/১০/২০২২ইং তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময়ে বাদী ব্রোকারের মাধ্যমে জানতে পারেন ০৬ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময়ে ট্রাকটি দাগনভূঁঞা থানাধীন সততা পেট্রোল পাম্পে আসে এরপর হইতে ট্রাকের আর কোন হদিস পাওয়া যাইতেছে না। বাদী ঘটনাস্থলে আসেন এবং সেখানে ট্রাক চালক কে পাইয়া ট্রাকটি খোঁজাখুঁজিতে সহায়তা প্রাপ্তীর লক্ষ্যে দাগনভূঁঞা থানায় একটি জিডি দায়ের করেন।

থানা সূত্রে জানা যায়, জিডির প্রেক্ষিতে দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ বিষয়টি পুলিশ সুপার জাকির হাসানকে অবহিত করেন। পুলিশ সুপার জাকির হাসান মহোদয় দ্রুত সময়ের মধ্যে চোরদের সনাক্ত পূর্বক গ্রেফতার করিয়া চোরাই রড ও ট্রাক উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাদিয়া ফারজানা, সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, সোনাগাজী সার্কেল)মোঃ মাশকুর রহমান পিপিএম এর বিশেষ দিক নির্দেশনায় দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম একটি টিম গঠন করেন, টিমের সহযোগিতা করেন থানার সেকেন্ড অফিসার সুমন বড়ুয়া, এসআই জামাল উদ্দিন, এসআই ফরহাদ নোয়াখালী জেলার সেনবাগ, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জসহ বিভিন্ন থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করিয়া গত ০৯/১০/২০২২ইং তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময়ে কোম্পানীগঞ্জ থানাধীন আদর্শগ্রাম গ্রামের চর ফকিরা ঘাট রাস্তার উপর হইতে খুলনা-মেট্রো-ট-১১-১১১৩ ট্রাকটি উদ্ধার করেন। গত ২৩/১০/২০২২ইং তারিখ রাত ০৭.৩০ ঘটিকা হইতে অভিযান পরিচালনা করিয়া নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে আসামী মোঃ মনিরুল ইসলাম, আসামী মোঃ জাহাঙ্গীর আলম ও আসামী শরীফ উল্যাহদেরকে গ্রেফতার পূর্বক তাহাদের নিকট হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই তারিখ নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ থানার রফিকপুর এলাকা হতে আসামী ইসমাইল হোসেন টিটু(২৯) কে গ্রেফতার পূর্বক তাহার বাড়ীর সামনে একটি রাইস মিল হতে উদ্ধার করা হয় ০৩ টন রড এবং চুরির মূল হোতা আসামী মোঃ রফিক ও আসামী মোঃ বেলায়েত হোসেন রাজু ইমন কে ০৯ টন রডসহ গ্রেফতার করেন।

থানার অফিসার ইনচার্জ ইমাম হাসান গ্রেফতারের বিষয়টি নির্চিত করে বলেন, বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে দাগনভূঁঞা থানার মামলা নং-১৩, তারিখ-২৪/১০/২০২২ইং, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত ০৬ জন আসামীকে অদ্য ২৪/১০/২০২২ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আজকালের কন্ঠ /আর